এক্সপ্লোর
SLST: মেয়ো রোডে ধর্নামঞ্চে মুখে কালি মেখে প্রতিবাদ SLST চাকরিপ্রার্থীদের
হাতে থালা, মুখে কালি। মহিলাদের পরনে কালো পোশাক। স্লোগান উঠছে, চাকরি চাই, অন্ন চাই। হকের চাকরির দাবিতে ৮০০ দিনে পড়েছে আন্দোলন। মেয়ো রোডে ধর্নামঞ্চে মুখে কালি মেখে প্রতিবাদ জানালেন SLST চাকরিপ্রার্থীরা। রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থাকে কালিমালিপ্ত করেছে, এই অভিযোগ তুলে নিজেদের মুখে কালি লেপলেন হবু শিক্ষকরা। এর আগে রীতিমতো পুজোর ডালা সাজিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে কালীঘাট মন্দিরে পুজো দেন তাঁরা। হকের চাকরি পেতে আর কতদিন রাস্তায় বসে থাকতে হবে? সরকার কবে সদয় হবে তাঁদের ওপর? কালীঘাটে মায়ের কাছে প্রশ্ন SLST চাকরিপ্রার্থীদের।
জেলার
কামাখ্যা মন্দিরে রীতি মেনে যজ্ঞ, ভক্তদের ভিড় | Maa Kamakhya Temple | ABP Ananda
আরও দেখুন






















