এক্সপ্লোর
Sonarpur: সরকারি চাকরি দেওয়ার প্রতারণা, ৫০ লক্ষ গায়েবের অভিযোগে গ্রেফতার বাবা-ছেলে
সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রায় ৫০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার বাবা-ছেলে। সোনারপুর থানা এলাকার বৈকুণ্ঠপুরের ঘটনা। পেশায় হোমিওপ্যাথি চিকিত্সক উত্তম মুখোপাধ্যায়। অভিযোগ, উত্তম ও তাঁর ছেলে অর্ণব সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে ১৫৬ জনের কাছ থেকে প্রায় ৫০ লক্ষ টাকা নেন। দীর্ঘদিন অপেক্ষার পরেও চাকরি না পাওয়ায় গতকাল অভিযুক্তদের বাড়ি ঘেরাও করেন চাকরিপ্রার্থীরা। সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়। এরপর আজ সকালে বাবা-ছেলেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে একাধিক নথি ও চাকরির ভুয়ো নিয়োগপত্র। এই চক্রে আর কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে।
জেলার
'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের
কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম
জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
"একাধিক দলের একাধিক বড় বড় সব নেতার...", টুলু মণ্ডল প্রসঙ্গে কী বললেন Kunal Ghosh?
"এই সরকাররা তো কখনও মুক্তচিন্তার পক্ষে থাকে না", চিন্ময়কৃষ্ণ প্রসঙ্গে তসলিমা নাসরিন
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















