South 24 Pargana: আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার জেল-ফেরত তৃণমূল নেতা-সহ ৪ দুষ্কৃতী
পঞ্চায়েত ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের বাহিরসোনা গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার জেল-ফেরত তৃণমূল নেতা-সহ ৪ দুষ্কৃতী। ধৃত খলিল আলি মোল্লা তৃণমূলের দাঁড়িয়া অঞ্চলের প্রাক্তন সভাপতি। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, একটি কার্তুজ ও একটি চপার এবং নগদ ১ লক্ষ ৪১ হাজার টাকা। ২০১৯ সালে দাঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের স্বামীকে কুপিয়ে, গুলি করে খুনের অভিযোগ বছর দেড়েক জেল খাটেন তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি খলিল আলি মোল্লা। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি ফের কাউকে খুনের ছক কষে দুষ্কৃতীরা। গতকাল রাতে গ্রামে হানা দিয়ে
তৃণমূল নেতা ও তাঁর সঙ্গীদের গ্রেফতার করে ক্যানিং থানার পুলিশ। কাকে খুনের পরিকল্পনা ছিল, খতিয়ে দেখা হচ্ছে।




















