South 24 Parganas:জয়ী বিরোধী প্রার্থীদের ভাড়াবাড়ি থেকে অপহরণ ও জোর করে আটকে রেখে মুচলেকা ! ABP Ananda Live
দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে টানটান উত্তেজনা। এই পঞ্চায়েতেরই চার জয়ী বিরোধী প্রার্থীকে ভাড়াবাড়ি থেকে অপহরণ ও জোর করে আটকে রেখে মুচলেকা দেওয়ানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপির ৩ ও সিপিএম সমর্থিত এক নির্দল প্রার্থী। আদালতের নির্দেশে পুলিশি নিরাপত্তায় আজ বোর্ড গঠনে ভোটাভুটিতে অংশ নেবেন চার বিরোধী প্রার্থী। মথুরাপুর ১ নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৫। তৃণমূল ৪, বিজেপি ৬, সিপিএম ৩ এবং নির্দল ২টি আসনে জেতে। বোর্ড গঠনের আগে ১১ জন বিরোধী প্রার্থী বিজেপির জয়ী প্রার্থী অনুপ মিস্ত্রির বাড়িতে আশ্রয় নিয়েছেন। সেখান থেকেই আজ পঞ্চায়েত অফিসে যাবেন তাঁরা।




















