Rajarhat News: বিস্ফোরণে কেঁপে উঠল রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর, বিকট শব্দে কাঁপল গোটা এলাকা
বিস্ফোরণে কেঁপে উঠল রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর। বিস্ফোরণে দক্ষিণ নারায়ণপুরের সুপারিবাগান এলাকার একটি বাড়ি ক্ষতিগ্রস্ত। কয়েকদিন ধরেই বাড়ি ভাড়া নিয়ে থাকছিল এক পরিবার। গতরাতে বাড়ির মধ্যে বিকট শব্দে বিস্ফোরণ। রাজারহাট বিস্ফোরণে গ্রেফতার মূল অভিযুক্ত। কামারহাটি থেকে গ্রেফতার মূল অভিযুক্ত মহম্মদ শামিম ওরফে সেলিম। রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরে বাড়িতে বিস্ফোরণ, আহত ১। ধৃত মহম্মদ শামিমের ভাড়া নেওয়া ঘরেই বিস্ফোরণ। গতকাল রাতে শামিমের ঘরে গিয়ে একটি সাদা ব্যাগ রেখে আসে নাবালক। গতকাল রাত ৮.০৩: ব্যাগ রেখে বেরিয়ে বেরিয়ে যেতেই বিস্ফোরণ। শামিমই ঘরে ব্যাগ রাখতে পাঠিয়েছিলেন, দাবি নাবালকের। বিস্ফোরণের পরেও ঘরে মিলল একাধিক বোমা! রাজারহাটে বিস্ফোরণ, উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড। কী উদ্দেশ্যে বোমা মজুত? কীভাবে বিস্ফোরণ? এখনও ধোঁয়াশা। বাড়ি মালিক জুলফিকার আনসারিকেও জিজ্ঞাসাবাদ পুলিশের। দালাল মহম্মদ শাহেনশাহ-র মাধ্যমে ঘর ভাঙা নেন শামিম, দাবি বাড়ি মালিকের।

















