SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
SSC News: কাটছে না শিক্ষক নিয়োগে জটিলতা। এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC । ১৪ অগাস্ট থেকে কাউন্সেলিং শুরু হওয়ার কথা ছিল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত কাউন্সেলিং, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC । ২৬ হাজার চাকরি বাতিলের পর যোগ্য শিক্ষকদের ভবিষ্যত নিয়ে তৈরি হল অনিশ্চয়তা। এদিকে, SSC-র নিয়োগ নিয়ে ফের জটিলতা, ফের চিন্তায় যোগ্য়-শিক্ষক-শিক্ষিকারা! ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিলকাণ্ডে জট কোনওভাবেই কাটছে না। সুপ্রিম কোর্টের দেওয়া 'ডেডলাইন' ৩১ অগাস্টের মধ্যে শেষ হচ্ছে না নিয়োগ প্রক্রিয়া। জাতিগত সংরক্ষণ নীতি কার্যকারী করতে আইনজীবীদের পরামর্শ নেওয়া হচ্ছে। যে কারণে আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া। ফলে সুপ্রিম কোর্টের কাছে আরও সময় চাওয়া হবে, জানিয়ে দিল SSC ।





















