এক্সপ্লোর

SSC Scam: কুণাল ঘোষের সঙ্গে দেখা করতে গেলেন সুপ্রিম কোর্টে নির্দেশে চাকরিহারাদের একাংশ

ABP Ananda Live: তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে দেখা করতে গেলেন সুপ্রিম কোর্টে নির্দেশে চাকরিহারাদের একাংশ। সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের SSC-র ২৫ হাজার ৭৫২ চাকরি বাতিল হয়ে গেছে। যারা যোগ্য, নতুন করে তাঁরা নিয়োগের পরীক্ষায় বসার সুযোগ পাবেন বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত। কিন্তু কবে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া? কবেই বা শেষ করতে হবে? তা স্পষ্ট নয় খোদ স্কুল সার্ভিস কমিশনের কাছেই। সব মিলিয়ে আতান্তরে চাকরিহারা যোগ্য প্রার্থীরা। SSC-র চাকরি বাতিল নিয়ে আলোচনায় বারবার ফিরে আসছে, অতিরিক্ত শূন্য়পদ তৈরি নিয়ে রাজ্য় মন্ত্রিসভার সিদ্ধান্তের প্রসঙ্গ। মন্ত্রিসভার ভূমিকা খতিয়ে দেখতে CBI তদন্তের নির্দেশ বহাল থাকবে কিনা, তা নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি শুরু হবে। বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এজলাসেই অতিরিক্ত শূন্য়পদ প্রসঙ্গে মন্ত্রিসভার কথা উঠে এসেছিল। আর সেটা খোদ শিক্ষাসচিবের মুখে। ২০২২ সালের ২৫ নভেম্বর, আদালতে উপস্থিত শিক্ষাসচিব মণীশ জৈনের কাছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে চেয়েছিলেন, অতিরিক্ত শূন্যপদ কেন তৈরি করা হল? উত্তরে শিক্ষাসচিব জানিয়েছিলেন, উপযুক্ত স্তর থেকেই নির্দেশ দেওয়া হয়। ব্রাত্য বসু নির্দেশ দিয়েছিলেন। গতবছর ২২শে এপ্রিল, কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির বেঞ্চ এ নিয়ে একেবারে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মন্ত্রিসভাকে বড়সড় প্রশ্নের মুখে ফেলে দেয়। অতিরিক্ত শূন্য়পদে নিয়োগ নিয়ে CBI তদন্তের উদ্দেশ্য়, এটা সামনে আনা যে, এক্ষেত্রে কী ধরনের দুর্নীতি হয়েছে, কত বড় দুর্নীতি হয়েছে এবং কারা কারা তাতে জড়িত। এটা চমকে দেওয়ার মতো যে, জালিয়াতি করে পাওয়া চাকরি বাঁচানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মন্ত্রিসভার মতো জায়গায়। বেআইনি চাকরি প্রাপকদের সুযোগ করে দিতে, অতিরিক্ত শূন্য়পদ তৈরির ছাড়পত্র দিয়েছিলেন রাজ্য় সরকারের কোন ব্য়ক্তিরা, তা নিয়ে CBI আরও তদন্ত চালাবে। প্রয়োজন পড়লে CBI তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারবে।

ভিডিও জেলার

Kolkata Ink: ২ দিন ব্য়াপী কর্মশালার আয়োজন করল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতা
২ দিন ব্য়াপী কর্মশালার আয়োজন করল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতা
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ২: বিজেপির 'পরিবর্তন যাত্রা'র সূচনা করে তীব্র আক্রমণ অমিত শাহের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ১: যুদ্ধে জ্বলছে পশ্চিম এশিয়া । বাড়ছে তেলের দাম । যুদ্ধ ছড়াতে পারে পৃথিবীজুড়ে ?
Kalyan Banerjee: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরে কাজ পেলেন এক দৃষ্টিহীন দাবাড়ু
Kolkata Ink: ২ দিন ব্য়াপী কর্মশালার আয়োজন করল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতা
T20 WORLD CUP 2026। ইডেনে মরণ-বাঁচন ম্যাচে আজ চমক ভারতের একাদশে? কী নকশা সাজাচ্ছেন গম্ভীর

সেরা শিরোনাম

News Live Updates : ইরানের রাষ্ট্রপতি ভবনে যৌথ বাহিনীর হামলা, বেইরুটে হেজবোল্লার ঠিকানাতেও হানা
ইরানের রাষ্ট্রপতি ভবনে যৌথ বাহিনীর হামলা, বেইরুটে হেজবোল্লার ঠিকানাতেও হানা
Iran Israel Conflict: তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে 'হামলা' ! ভয়াবহ অগ্নিকাণ্ড, কুণ্ডলী পাঁকিয়ে উঠছে কালো ধোঁয়া
তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে 'হামলা' ! ভয়াবহ অগ্নিকাণ্ড, কুণ্ডলী পাঁকিয়ে উঠছে কালো ধোঁয়া
Iran Israel Conflict:
"পূর্ণ শক্তিতে আক্রমণ চালাবে ইজরায়েল..", হুঁশিয়ারি নেতানিয়াহুর ! এবার বড় দাবি চিনের
Iran Israel Conflict: আর মাত্র ২৫ দিনের অপরিশোধিত তেল মজুত রয়েছে ভারতে !
আর মাত্র ২৫ দিনের অপরিশোধিত তেল মজুত রয়েছে ভারতে !
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crude Oil Crisis : হরমুজ প্রণালী বন্ধের আশঙ্কা, তেলের চিন্তায় ঘুম ছুটছে ভারতের ! কত ব্যারেল মজুদ আছে ?
হরমুজ প্রণালী বন্ধের আশঙ্কা, তেলের চিন্তায় ঘুম ছুটছে ভারতের ! কত ব্যারেল মজুদ আছে ?
Stock Market Prediction :  শেয়ার বাজারে বড় ধসের আশঙ্কা, বুধবার কি রক্তাক্ত হবে দালাল স্ট্রিট ?
শেয়ার বাজারে বড় ধসের আশঙ্কা, বুধবার কি রক্তাক্ত হবে দালাল স্ট্রিট ?
Best stocks To Buy : পতনের বাজারেও এই স্টকগুলিতে ভরসা রাখছে বিদেশি বিনিয়োগকারীরা, তিন মাসে বিনিয়োগ বাড়ল ৫০% পর্যন্ত
পতনের বাজারেও এই স্টকগুলিতে ভরসা রাখছে বিদেশি বিনিয়োগকারীরা, তিন মাসে বিনিয়োগ বাড়ল ৫০% পর্যন্ত
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধে লাফিয়ে বাড়ছে তেলের দাম, এবার কোন 'ট্রাম্প কার্ড' খেলবে ভারত ?
ইরান-ইজরায়েল যুদ্ধে লাফিয়ে বাড়ছে তেলের দাম, এবার কোন 'ট্রাম্প কার্ড' খেলবে ভারত ?
Holi Special Cars :  এই হোলিতে আপনার পছন্দের গাড়িগুলি পাবেন নতুন রঙে, দেখে নিন একনজরে
এই হোলিতে আপনার পছন্দের গাড়িগুলি পাবেন নতুন রঙে, দেখে নিন একনজরে
Stock Market Crash : শেয়ার বাজারে হাহাকার, কয়েক মিনিটেই বিনিয়োগকারীদের সাড়ে ১৭ লক্ষ কোটি টাকা উধাও!
শেয়ার বাজারে হাহাকার, কয়েক মিনিটেই বিনিয়োগকারীদের সাড়ে ১৭ লক্ষ কোটি টাকা উধাও!
Pakistan Stock Market Crash : সামলে নিল ভারত, পাকিস্তানের শেয়ার বাজার পড়ল ১০ শতাংশ, বন্ধ করে দেওয়া হল মার্কেট 
সামলে নিল ভারত, পাকিস্তানের শেয়ার বাজার পড়ল ১০ শতাংশ, বন্ধ করে দেওয়া হল মার্কেট 
Stock Market Crash : ধসের বাজারে এই ৩০ শেয়ারে ভরসা রাখছে দুই ব্রোকারেজ ফার্ম, জেনে নিন নাম 
ধসের বাজারে এই ৩০ শেয়ারে ভরসা রাখছে দুই ব্রোকারেজ ফার্ম, জেনে নিন নাম 
Embed widget