এক্সপ্লোর
Panchayat Election 2023: বহরমপুর গার্লস কলেজের স্ট্রংরুমে কড়া নিরাপত্তা
বহরমপুর গার্লস কলেজের স্ট্রং রুমে কড়া নিরাপত্তা। গতকাল গভীর রাতে এসে পৌঁছয় একের পর এক ব্যালট বাক্স। নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। ১১ তারিখ এখান থেকেই ভোট গণনার কাজ শুরু হবে। গতকাল ভোটের দিন মুর্শিদাবাদ জুড়ে সন্ত্রাসের ছবি দেখেছে গোটা বাংলা। কোথাও ব্যালট বাক্সে জল ঢেলে দেওয়া হল। কোথাও আবার ব্যালট পেপার ছিঁড়ে ব্যালট বাক্স ফেলা হল পুকুরে। কোনও বুথে চলল দেদার ছাপ্পা। সেই সন্ত্রাসের আবহেই যে কটি ব্যালট অক্ষত অবস্থায় বহরমপুর গার্লস কলেজের স্ট্রংরুমে এসে পৌঁছয়, সেগুলিকে কড়া পাহারায় রাখা হয়েছে।
জেলার
"সকলের মঙ্গল হোক", Mahalaya-র দিন পোস্ট মুখ্যমন্ত্রীর
আরও দেখুন





















