Visva Bharati Agitation: ৩ দিনে পড়ল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ। Bangla News
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ চলছেই। পড়ুয়াদের বিক্ষোভ ৩ দিনে পড়ল! বিদ্যুৎ চক্রবর্তীকে অপসারণের দাবিতে উপাচার্যের বাংলোর সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে পড়ুয়াদের একাংশ। সমর্থন জানিয়েছে অধ্যাপক সংগঠনও। মন্তব্যে নারাজ বিশ্বভারতী কর্তৃপক্ষ। আন্দোলনকারী পড়ুয়াদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নেই। আন্দোলনকারী পড়ুয়াদের ভর্তি নেওয়া হচ্ছে না। পিএইচডি পড়ুয়াদের সমস্যায় ফেলা হচ্ছে। এনিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। অন্যদিকে, ছাত্র বিক্ষোভের জেরে উপাচার্যের বাড়ির সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা।




















