এক্সপ্লোর
Sujaykrishna Bhadra: কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে তলব করে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা
Sujaykrishna Bhadra: নিয়োগ দুর্নীতিকাণ্ডে ঘুঁটি সাজাচ্ছে ইডি। এবার কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে তলব করে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা। ইডি-র দাবি, সুজয়কৃ্ষ্ণর বাড়ি ও অফিসে তল্লাশিতে তাঁর সঙ্গে ৩টি কোম্পানির প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ মিলেছে। যদিও সুজয়কৃষ্ণ তা অস্বীকার করেন। ইডি-র দাবি, এই কোম্পানিগুলির মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। এভাবেই কালো টাকা সাদা করা হয়েছে বলে ইডি-র দাবি। এই কোম্পানির এক হিসাব রক্ষককে তলব করেছে ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, এই হিসাব রক্ষক টাকার লেনদেন সামলাতেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করে সুজয়কৃষ্ণর বয়ান মিলিয়ে দেখা হবে।
জেলার
নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















