Gangarampur: চাকরি দেওয়ার নামে তৃণমূলের অঞ্চল সভাপতির টাকা নেওয়ার অভিযোগ | ABP Ananda LIVE
Gangarampur: আজ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের জনসভা রয়েছে। তার আগে চাকরির নামে তৃণমূলের অঞ্চল সভাপতির টাকা নেওয়ার অভিযোগ তুলে ভিডিও পোস্ট করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অভিযুক্ত অনাদি লাহিড়ি গঙ্গারামপুরে তৃণমূলের অঞ্চল সভাপতি। ভাইরাল ভিডিয়োয় তৃণমূল নেতার সামনে এক যুবককে ব্যাগ থেকে টাকার বাণ্ডিল বের করে রাখতে দেখা যায়। অডিও ক্লিপে শোনা যায় চাকরি ও টাকা লেনদেন সংক্রান্ত কথোপকথন। বিজেপির অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি। অভিযুক্ত শাসক-নেতার প্রতিক্রিয়া এখনও মেলেনি। তৃণমূলের জেলা নেতৃত্বের দাবি, অঞ্চল সভাপতি পেশায় ব্যবসায়ী। ব্যবসা সংক্রান্ত লেনদেন হতে পারে। অভিষেকের জনসংযোগ কর্মসূচির আগে এই নিয়ে রাজনীতি করছে বিজেপি।






















