Sumit Roy: সুপ্রিম কোর্টে সুমিত রায়ের আগাম জামিন মামলায় চাঞ্চল্যকর তথ্য
ABP Ananda LIVE: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায় সম্পর্কে সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর দাবি করল রাজ্য সরকার। সলিসিটর জেনারেল তুষার মেহতা আজ আদালতে জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সুমিত রায় দুর্নীতির টাকা পাঠিয়েছিলেন, সেই অ্যাকাউন্ট থেকেই আবার ৩০ কোটি টাকা গেছে, লিপস অ্যান্ড বাউন্ডসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। যা নিয়ে নিয়ে সুকান্ত মজুমদার বলেছেন, "কোনদিক দিয়ে পাথর যাবে, টাকাটা কীভাবে কোথায় পৌঁছবে, সিঙ্গাপুরে না কোথায় যাবে, সব তো সুমিত সামলাতো।" ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, "পার্টির গঠনতন্ত্র ডক্টর মমতা ব্যানার্জিকে অধিকার দিয়েছে, বা অন্য কাউকে অধিকার দিয়েছে, যে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পার্টির ৩০ কোটি টাকা ট্রান্সফার করার?" যদিও এই প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি কুণাল ঘোষ। অন্যদিকে এদিন সুমিত রায়ের আইনজীবী আবার আদালতে দাবি করেছেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে বিপুল আর্থিক লেনদেনের অভিযোগ করা হচ্ছে। কিন্তু মাত্র ১০ লাখের লেনদেনের নথি দেখানো হচ্ছে।






















