Suvendu Adhikari- Dev | দেবের বাড়ির গণেশ পুজোয় গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | Ganesh Puja
ABP Ananda LIVE : দেবের বাড়ির গণেশ পুজোয় সুকান্ত মজুমদার। অভিনেতা-সাংসদের আমন্ত্রণে হাজির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। এদিন সন্ধেয় দেবের বাড়ির গণেশ পুজোয় গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।
আরও খবর,
গত ১৯ জুলাই নিট প্রশ্নফাঁসকাণ্ডে দিল্লিতে ককরোচ জনতা পার্টির (CJP) আন্দোলনে যোগ দিতে গিয়েছিলেন আব্দুল হাফিজ। সেখান থেকে ২৭ জুলাই বাঁকুড়ার ইন্দাসের বাড়িতে ফেরেন। তারপর তাঁর এলাকার করিশুন্ডা প্রাথমিক বিদ্যালয়ের অব্যবস্থা নিয়ে এই স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন আব্দুল। অভিযোগ, এরপরই ১৩ অগাস্ট তাঁর বাড়িতে চড়াও হন কিছু বিজেপির কর্মীরা। আব্দুল হাফিজ ও তাঁর বাবাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। অহত অবস্থায় দুজনকেই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্য়ু হয় আন্দোলনকারীর বাবা শেখ মহম্মদ মাফিকের। আব্দুল সরাসরি অভিযোগের তীর বিজেপির দিকে ছুঁড়ে দেন। আর এর পর রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে যায়। কিন্তু মঙ্গলবার হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির হন CJP নেতা।





















