Suvendu Adhikari : 'ডিএ বাড়িয়ে ৪২ শতাংশ করেছে কেন্দ্র, দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকার প্রতারণা করে ৬ শতাংশ বাড়িয়েছে', খোঁচা শুভেন্দুর
কেন্দ্রের DA বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকারকে খোঁচা দিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা ট্যুইটে লেখেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার মহার্ঘ ভাতা (DA) ৪% বাড়িয়ে ৪২% করার সিদ্ধান্ত প্রশংসনীয়। ৪৭ লক্ষ ৫৮ হাজার কর্মী এবং ৬৯ লক্ষ ৭৬ হাজার পেনশনভোগী উপকৃত হবেন। এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির ক্যারিশমা। এর ফলে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৈষম্য আরও বাড়ল। এরপর শুভেন্দু । আরও লেখেন, কেন্দ্রীয় সরকার যেখানে বাড়িয়ে ৪২ শতাংশ করেছে, সেখানে দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকার প্রতারণা করে ৬ শতাংশ বাড়িয়েছে। সব মিলিয়ে ফারাক ৩৬ শতাংশ। ট্যুইটে অন্য রাজ্যের DA-র হারও তুলে ধরেন শুভেন্দু।




















