Suvendu Adhikari : "মোবাইলে মেসেজ দিয়ে নিয়োগ হয় না, তালিকা ওয়েবসাইটে দিতে হবে", বললেন মুখ্যমন্ত্রী
ABP Ananda LIVE : স্বচ্ছতার সঙ্গে স্কুল শিক্ষক নিয়োগ নিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর। "আমরা সুপ্রিম কোর্টে OBC মামলা থেকে সরে এসেছি"। "মোবাইলে মেসেজ দিয়ে নিয়োগ হয় না, তালিকা ওয়েবসাইটে দিতে হবে"। "মৌখিকে এত নম্বর রেখেছিলেন কেন, নিজেদের লোকদের ঢোকানোর জন্য?"। "আমি পরামর্শ দিয়েছি, মৌখিকে কম নম্বর রাখতে"। শিক্ষক দিবসের অনুষ্ঠানে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
আরও বিতর্কে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস
আরও বিতর্কে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস। তৃণমূলের অফিসের ভাড়া ও চুক্তি ঘিরে উঠল আরও বড় অভিযোগ। পুলিশ সূত্রে খবর, মালিকপক্ষের অভিযোগ, ২০২০ সালে বাড়ির মালিক রমাদেবী গোয়েঙ্কার সঙ্গে তৃণমূলের চুক্তি হয়েছিল। অভিযোগ, প্রভাব খাটিয়ে বাজারদরের তুলনায় অনেক কম, মাত্র ৫০ লক্ষ টাকা সিকিউরিটি ডিপোজিট দিয়ে অফিসটি নিয়ে নেওয়া হয়। ১৭ হাজার স্কোয়ার ফিটের দু'টি (৭ তলা ও ৮ তলা ) ফ্লোরের মাসিক ভাড়া ছিল মাত্র ১০ লক্ষ টাকা। পুলিশ সূত্রে খবর, চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত ছিল কমপ্লিশন সার্টিফিকেট বা CC না পাওয়া পর্যন্ত ওই জায়গা দখল করে ব্যবহার বা কাঠামোগত কোনও পরিবর্তন করা যাবে না। ততদিন শুধুমাত্র 'ফিট আউট পারপাসে' জায়গাটি ব্যবহার করা যাবে। অভিযোগ, এরপর প্রভাব খাটিয়ে বর্তমানে 'পলাতক' বিনয় মিশ্র ও জেলবন্দি শান্তনু বিশ্বাসরা মালিকের কাছ থেকে কার্যত অফিসটি কব্জা করেন। এমনকী অভিযোগ, গত পাঁচ মাস ধরে এই অফিসের ভাড়াও বকেয়া রয়েছে।





















