Suvendu Adhikari PA Shot Dead: পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন! CCTV-তে ধরা পড়ল হাড়হিম দৃশ্য
একেবারে ওয়েব সিরিজের মতো হাড় হিম করা কায়দায় পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে খুন। নিহত চন্দ্রনাথ রথের মায়ের স্পষ্ট অভিযোগ, রাজনৈতিক প্রতিশোধ নিতেই খুন করা হয়েছে তাঁর ছেলেকে। শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari) বলছেন, তাঁর আপ্ত সহায়ক বলে এবং, ভবানীপুরে মমতা ব্য়ানার্জিকে তিনি হারিয়েছেন বলে, এই হত্য়াকাণ্ড। পুলিশ সূত্রে দাবি, শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে খুন করা হয়েছে একেবারে পরিকল্পনামাফিক। চন্দ্রনাথ প্রতিদিন যে রাস্তা ধরে বাড়ি ফেরেন, সেই রাস্তাই অপারেশনের জন্য় বেছে নিয়েছিল দুষকৃতীরা। অপারেশন চালিয়ে দুষকৃতীরা প্ল্য়ানমাফিক গাড়ি সেখানে রেখে বাইকে চড়ে আলাদা আলাদা রাস্তায় পালায়। CCTV-তেও সেই ছবি ধরা পড়েছে। খুনের তদন্তের জন্য় রাজ্য় পুলিশ ও সিআইডির অফিসারদের নিয়ে বিশেষ টিম তৈরি করা হয়েছে।























