Suvendu Adhikari : বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের দেওয়া হবে ২ হাজার টাকা, প্রতিশ্রুতি শুভেন্দুর
বাংলায় বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের জন্য ২ হাজার টাকা করে দেওয়া হবে, নন্দীগ্রামের সভা থেকে প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর। তাঁর কথায়, 'বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী মহিলাদের ৩ হাজার টাকা করে দেন। শিবরাজ সিংহ চৌহ্বান মধ্যপ্রদেশের মহিলাদের ২ হাজার টাকা করে দেন। বিজেপি বাংলায় ক্ষমতায় এলে ৫০০ নয়, মহিলাদের ২ হাজার টাকা করে দেওয়া হবে।' একই সঙ্গে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়েও কড়া সমালোচনা শোনা যায় তাঁর মুখে। বলেন, 'স্বাস্থ্য সাথীর ভুয়ো কার্ডের জন্য ৭ হাজার কোটি টাকা জলে ফেলছে রাজ্য সরকার। স্বাস্থ্য স্বাথীর কার্ড দেখিয়েও কেউ চিকিৎসার সুযোগ পান না। বাইরের রাজ্যেও চলে না।' বিজেপি বাংলায় এলে আয়ুষ্মান ভারত চালু করা হবে, আশ্বাস তাঁর।





















