Swargaram : আম পাড়ার শাস্তি। কোন্নগরে কিশোরকে নির্মম নির্যাতন । ভেঙেছে চোখের নীচের হাড়
ABP Ananda LIVE: কোন্নগরে কিশোরকে নির্মম নির্যাতন। ভেঙেছে চোখের নীচের হাড়। দাবি আক্রান্তের মায়ের। গুরুতর জখম হয়ে কলকাতা মেডিক্যালে ভর্তি নাবালক। অধরা অভিযুক্ত
আরও খবর...
ফের নাবালককে নির্মম নির্যাতন, এবার কোন্নগরে। কোন্নগরে নাবালককে পেরেক লাগানো লাঠি দিয়ে নৃশংস অত্যাচার! গাছ থেকে আম পাড়তে গিয়ে বেধড়ক মার খেল ১৪ বছরের কিশোর। পেরেক লাগানো লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। বেধড়ক মারধরে কিশোরের মাথা ও চোখে গুরুতর আঘাত। কোন্নগর থেকে কলকাতা মেডিক্যালে আনা হয়েছে কিশোরকে। উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের কিশোরের পরিবারের।
কালনার কিশোরকে নির্যাতনের পর ফের রাজকোটে হাড় হিম কাণ্ড। সোনার দোকানে আটকে রেখে রাজ্যের শিশুদের নির্য়াতন। পশ্চিমবঙ্গের ১৯ শিশুকে আটকে রেখে জোর করে কাজ করানোর অভিযোগ। রাজকোট পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের অভিযানে উদ্ধার ১৯ শিশু। গুজরাতের রাজকোটের বেদিয়াচকের ঘটনায় তোলপাড়। অস্বাস্থ্যকর পরিবেশে রেখে জোর করে কাজ করানো হচ্ছিল, দাবি পুলিশের। শিশুদের হাতে-পিঠে আঘাতের দাগ, জানিয়েছে গুজরাত পুলিশ।






















