Gazole Death: তৃণমূল প্রধানের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে আদালতে মামলা চলাকালীনই খুন হলেন অভিযোগকারী | Bangla News
তৃণমূল প্রধানের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে আদালতে মামলা চলাকালীনই খুন হলেন অভিযোগকারী। মালদার গাজোলের বৈরগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। মাসছয়েক আগে তৃণমূল প্রধান সুবোধ সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দা ধনঞ্জয় সরকার। বিষয়টি পরে আদালতে গড়ায়। এর মধ্যেই বুধবার রাতে বাড়ির কাছেই আমবাগানের মধ্যে রক্তাক্ত অবস্থায় অভিযোগকারীকে উদ্ধার করেন স্থানীয়রা। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয়। তৃণমূল প্রধানের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। অভিযোগ অস্বীকার প্রধানের। প্রতিবাদ করলেই মুখ বন্ধের চেষ্টা হচ্ছে, তৃণমূলকে নিশানা বিজেপির। অন্যায় করলে দল পাশে নেই, প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বের।





















