Aj Banglay: বাংলার নতুন রাজ্যপাল হচ্ছেন সি ভি আনন্দ বোস। Bangla News
পঞ্চায়েত ভোটের আগে স্থায়ী রাজ্যপাল পেল বাংলা। বাংলার নতুন রাজ্যপাল হচ্ছেন সি ভি আনন্দ বোস। জগদীপ ধনকড়ের ইস্তফার ৫ মাস পরে স্থায়ী রাজ্যপাল পেল বাংলা। নতুন রাজ্যপালকে মনোনীত করলেন রাষ্ট্রপতি। কেন্দ্রীয় সরকারের প্রাক্তন সচিব ছিলেন সি ভি আনন্দ বোস। প্রাক্তন আমলা, বর্তমানে মেঘালয় সরকারের উপদেষ্টা সিভি আনন্দ বোস। ১৮ জুলাই বাংলার অস্থায়ী রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছিলেন লা গণেশন--। বাংলার জন্য বারবার স্থায়ী রাজ্যপালের দাবি জানাচ্ছিল রাজ্য বিজেপি। কেরল ক্যাডারের ১৯৭৭-র ব্যাচের আইএএস সি ভি আনন্দ বোস । সার্নে ভারতের প্রতিনিধি ছিলেন সি ভি আনন্দ বোস
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও কাজ করেছেন সি ভি আনন্দ বোস




















