এক্সপ্লোর
Royal Bengal Tiger : কুলতলির পর গোসাবা, চরঘেরি গ্রামের ধারে দেখা মিলল বাঘের, আতঙ্কে গ্রামবাসীরা | Bangla News
কুলতলির পর এবার গোসাবা। কুলতলিতে কদিন আগেই দেখা গেছে বাঘ। গোসাবায় (Gosaba) মিলল বাঘের পায়ের ছাপ (Tiger Foot Print)। স্থানীয় সূত্রে খবর, আজ সকালে মত্স্যজীবীরা গোসাবা থানার চরঘেরি গ্রামের কাছে গাড়াল নদীর ধারে বাঘের পায়ের ছাপ দেখতে পান। খবর দেওয়া হয় বন দফতরে। ওই এলাকা জাল দিয়ে ঘিরে ফেলেন বন দফতরের কর্মীরা। গ্রাম লাগোয়া ম্যানগ্রোভের জঙ্গলে বাঘ লুকিয়ে আছে বলে আশঙ্কা। বাঘের পায়ের ছাপ দেখা যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
জেলার
দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
আরও দেখুন






















