TMC-BJP Clash: দার্জিলিঙের ফাঁসিদেওয়ার ট্রামবাড়িতে হাতাহাতি তৃণমূল-বিজেপি কর্মীদের। ABP Ananda Live
12tar breaking: দার্জিলিঙের (Darjeeling) ফাঁসিদেওয়ার ট্রামবাড়িতে হাতাহাতি তৃণমূল-বিজেপি (tmc-bjp) কর্মীদের। আবাস-তদন্তে (awas yojona) কেন্দ্রীয় প্রতিনিধিদল (central team) ঘুরে যাওয়ার পরেই হাতাহাতি। কেন্দ্রীয় প্রতিনিধিদের কাছে আবাসে ঘর না পাওয়ার অভিযোগ করাকে ঘিরে দু'পক্ষের বচসা পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে এবার গ্রামবাসীদের ক্ষোভের মুখে বাঁকুড়ার (Bankura) কোতুলপুরের বিজেপি (BJP) বিধায়ক। জনসংযোগে নামা বিধায়ক হরকালী প্রতিহারের সামনে বিক্ষোভ টোটো চালকদের। রাস্তা সারানোর দাবিতে বিজেপি বিধায়কের কাছে ক্ষোভ প্রকাশ। নেপথ্যে তৃণমূলের হাত, অভিযোগ কোতুলপুরের বিজেপি বিধায়কের। সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছে, দায় অস্বীকার করে পাল্টা দাবি তৃণমূলের (TMC)।




















