এক্সপ্লোর
Birbhum News: কেষ্টবিহীন বীরভূমে পঞ্চায়েত ভোটের মুখে ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। ABP Ananda Live
কেষ্টবিহীন বীরভূমে পঞ্চায়েত ভোটের মুখে ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। বাড়ি, পার্টি অফিস ভাঙচুর। মুরারইয়ের ডুমুরগ্রাম অঞ্চলে গতকাল রাতে তৃণমূল প্রার্থী টনিক শেখের সঙ্গে তৃণমূলকর্মী আলি আসগরের বচসা হয়। এর জেরে দু’পক্ষের সংঘর্ষ বেধে যায়। আহত হন উভয়পক্ষের বেশ কয়েকজন। মারধরের পাশাপাশি, চলে বাড়ি ভাঙচুর। তৃণমূলের পার্টি অফিসও ভাঙচুর করা হয়। আহতরা হাসপাতালে ভর্তি। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে।
জেলার
ভুয়ো ডাক্তার মামলায় বিধাননগর দক্ষিণ থানায় ৪টি ধারায় FIR
আরও দেখুন





















