TMC Inner Clash: 'তৃণমূল মানেই হয়ে গেছে গোর়ু, বালি চোর'। মন্তব্য সায়ন্তন বসুর | ABP Ananda LIve
ABP Ananda LIVE : 'সাড়ে তিন মাসে তাঁর মোহ ভঙ্গ হয়েছে। তাঁর বিধানসভা ভোটের আগে হয়নি পরে হয়েছে। তৃণমূল মানেই হয়ে গেছে গোর়ু, বালি চোর'। মন্তব্য সায়ন্তন বসুর।
আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও, খবর সূত্রের
'কালীঘাট তৃণমূলে' আরও ভাঙনের শঙ্কা। রাজারহাট-নিউটাউনের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে এবার 'ঋতব্রত শিবির'-এ যোগ দিতে চলেছেন তিনি। আরও জানা গিয়েছে, হয়তো ১৭ জুলাই 'ঋতব্রত তৃণমূলে' যোগ দেবেন তিনি।সদ্য তালিকা দেখলে দেখা যাবে মদন মিত্র, কোয়েল মল্লিক, মণীশ গুপ্ত সদ্য ছেড়েছেন কালীঘাট। আর তারপরই জল্পনা ছড়িয়েছে রাজারহাট-নিউটাউনের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়কে নিয়ে। জানা গিয়েছে, আগামিকাল অর্থাৎ ১৭ জুলাই দুপুরে ঋতব্রত শিবিরে যোগ দিতে চলেছেন তিনি। আরও নির্দিষ্ট ভাবে বললে আগামিকাল দুপুর ১ টার ডিকে তাপস চট্টোপাধ্যায় আসবেন বিধানসভায়। তারপর সেখানে এসে তিনি যোগ দেবেন 'ঋতব্রত তৃণমূল' -এ।

















