Bhatar: ভাতারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শোয়ের আগে সামনে এল তৃণমূলের কোন্দলের ছবি
Bhatar: ভাতারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শোয়ের আগে সামনে এল তৃণমূলের কোন্দলের ছবি। বিধায়ক মানগোবিন্দ অধিকারীর বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন প্রাক্তন বিধায়ক বনমালী হাজরার অনুগামীরা। দিলেন স্লোগান। বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের অভিযোগ, দলে পুরনোদের গুরুত্ব না দিয়ে, বিজেপি থেকে আসা লোকজন নিয়ে ঘুরছেন ভাতারের বিধায়ক। কারও সঙ্গে আলোচনা না করেই বুথ সভাপতিদের বদল করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল কর্মীরা। এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নালিশ জানানোর হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধরা। বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন বিধায়ক। অন্যদিকে, বিক্ষোভের নেপথ্যে বিজেপির হাত দেখছেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী। বিজেপির কটাক্ষ, শাসকদলের কোন্দল চার দেওয়ালের বাইরে বেরিয়ে এখন রাস্তায় নেমেছে।























