TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda
TMC Leader Arrested: পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে এবার গ্রেফতার হাওড়ার এক তৃণমূল নেতা (Howrah TMC Leader)। ইকো পার্ক থেকে তাকে পাকড়াও করে পুলিশ।
এদিকে, আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি (TMC- ABVP) অশান্তি। স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের সময় তৃণমূল সমর্থকেরা এসে গণ্ডগোল করে, অভিযোগ এবিভিপির। তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর। এরপর ভবানীপুর থানার (Bhowanipore Police Station) সামনে বিক্ষোভ দেখায় এবিভিপি। কলেজেও দেখানো হয় বিক্ষোভ, দেওয়া হয় স্লোগান
অন্যদিকে, আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র। কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ বিজেপির। তৃণমূল সাংসদকে মহুয়া মৈত্র 'গো ব্যাক' স্লোগান। ০১.০৭.২৬: কালীগঞ্জের পলাশিতে মহুয়া মৈত্রকে (Mahua Moitra) লক্ষ্য় করে করে ছোড়া হয় ডিম।






















