এক্সপ্লোর
TMC MLA Threat: পুলিশকে হুমকি, '২ টাকার চাকর' বলে গালিগালাজ তৃণমূল বিধায়কের! ABP Ananda Live
পুলিশকে হুমকি, ২ টাকার চাকর বলে গালিগালাজ তৃণমূল বিধায়কের! সম্প্রতি ভাইরাল হয়েছে এই ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, উস্তি থানার সিঁড়িতে বসে, SDPO ডায়মন্ডহারবারের উদ্দেশ্য়ে হুমকি, হুঁশিয়ারি, কটূক্তি করছেন তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। কিন্তু কী কারণে এই হুমকি-গালিগালাজ? গত রবিবার উস্তিতে, একটি পারিবারিক খুনের ঘটনায়, জয়ন্ত চৌধুরী নামে স্থানীয় এক তৃণমূল কর্মীকে আটক করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ঘটনার অপপ্রচারের অভিযোগ ছিল। ওই তৃণমূল কর্মী, তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার ঘনিষ্ঠ বলে পরিচিত। তাঁকে আটকের পরই, বিধায়ক থানায় গিয়ে পুলিশকে হুমকি দেন বলে দাবি।
জেলার
গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















