TMC News: অপরূপার বাড়িতে প্রায় ৬ ঘণ্টা তল্লাশি অভিযানের পর সাকির আলিকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে এল NIA
রিষড়ায় রামনবমীর মিছিলে অশান্তির ঘটনায় গ্রেফতার করা হল প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামীকে। আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলিকে গ্রেফতার করল NIA. বাড়িতে প্রায় ৬ ঘণ্টা তল্লাশি অভিযানের পর সাকির আলিকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে এল NIA. একদিনে জোড়া অস্বস্তিতে কালীঘাট তৃণমূল! একদিকে গ্রেফতার প্রাক্তন সাংসদের স্বামী! অন্য়দিকে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা মামলায় হাইকোর্টে অস্বস্তিতে পড়লেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়! এর আগে রিষড়ায় রামনবমীর মিছিল ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি! সেই ঘটনায় এবার গ্রেফতার করা হল আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলিকে। যিনি নিজে তৃণমূল কাউন্সিলর। মঙ্গলবার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করল কেন্দ্রীয় এজেন্সি NIA. মঙ্গলবার সকালে অপরূপা পোদ্দারদের রিষড়ার বাড়িতে পৌঁছে যান NIA অফিসাররা। NIA সূত্রে দাবি, রামনবমীর দিন অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

















