Sandipan Saha: "বিদেশ যাওয়ার পিছনে, কোন অভিসন্ধি লুকিয়ে?" অভিষেককে নিশানা করে প্রশ্ন সন্দীপন সাহার
ABP Ananda LIVE: অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় এখন আইনি জটে জর্জরিত। আজ কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে চিকিৎসার জন্য় এখনই বিদেশ যাত্রায় যেতে পারবেন না তিনি। অর্থাৎ চারদিক থেকে অস্বস্তি! বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পরই, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে নিশানা করেছেন একের পর এক নেতা। সই জালিয়াতিকাণ্ডে ২ বার CID-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তাঁর DJ মন্তব্য় নিয়ে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের হয়েছে। দীর্ঘ টালবাহানার পর কলকাতা হাইকোর্টের নির্দেশে বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দিতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাঁর বিদেশ-যাত্রার অনুমতির আর্জি সংক্রান্ত মামলায়, বুধবার, কণ্ঠস্বরের নমুনার প্রসঙ্গ উল্লেখ করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি বলেন, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে কণ্ঠস্বর মামলায় আদালতের নির্দেশ অমান্য় করার অভিযোগ করেছিল রাজ্য় সরকার। আপনারা এখানে যে চিকিৎসকের প্রেসক্রিপশন দেখাচ্ছেন, সেখানে সংশ্লিষ্ট চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর নেই কেন?






















