এক্সপ্লোর
Moyna: আজ ময়নায় ১২ ঘণ্টার বন্ধ, রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির | ABP Ananda LIVE
পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপির বুথ সভাপতিকে নৃশংসভাবে খুনের অভিযোগে আজ শুভেন্দু অধিকারীর ডাকে ১২ ঘণ্টার বন্ধ। সকাল থেকে বন্ধ দোকানপাট। বন্ধ সফল করতে রাস্তায় নেমেছে বিজেপি। ময়নার অন্নপূর্ণা বাজারে বন্ধ ঘিরে বিজেপির পিকেটিং। চেয়ার পেতে, বাঁশ দিয়ে রাস্তা ঘিরে ফেলা হয়েছে। পুলিশের গাড়িকেও যেতে বাধা দেওয়া হয়। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। বলাইপণ্ডা বাজারেও আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। জোর করে দোকানপাট বন্ধ করাল বিজেপি। অন্যদিকে, অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে প্রস্তুত পুলিশও। রাস্তায় রাস্তায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। মজুত রয়েছে জলকামানও।
জেলার
Arjun Singh-র বিধানসভা কেন্দ্রে ক্ষোভের মুখে ব্যারাকপুরের বিজেপি বিধায়ক Koustav Bagchi
আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় জামিন Sandip Ghosh ঘনিষ্ঠের
Mamata Banerjee, Abhishek Banerjee-র বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
গ্রেফতার ইন্দ্রনীল, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রীর
'সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা', গ্রেফতার মমতা তৃণমূল কংগ্রেসের অজিত মাহাতো
আরও দেখুন





















