এক্সপ্লোর
Train Accident: শক্তিগড়ে লোকাল ট্রেন-মালগাড়ির সংঘর্ষ, হাওড়া-বর্ধমান লাইনে ব্যাহত ট্রেন চলাচল
শক্তিগড়ে মালগাড়ির সঙ্গে সংঘর্ষে লাইনচ্যুত ডাউন ব্যান্ডেল-বর্ধমান লোকাল। ১০ ঘণ্টা ধরে বন্ধ হাওড়া-বর্ধমান কর্ড, মেইনের ডাউন লাইনে ট্রেন চলাচল। চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা
গতকাল রাতে শক্তিগড় স্টেশনের ঠিক আগে দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর, লোকাল ও মালগাড়ি ডাইভারশনের সময় একই লাইনে চলে আসে। সংঘর্ষের অভিঘাতে লোকাল ট্রেনের চালকের কামরা এবং মালগাড়ির চাকা ভেঙে ২টি বগি লাইনচ্যুত হয়.। অল্পের জন্য় রক্ষা পান লোকাল ট্রেনের যাত্রীরা। ঘটনাস্থলে যান রেলের আধিকারিকরা, লাইন মেরামতির কাজ চলছে। সিগনাল সমস্যার জেরে দুর্ঘটনা কি না, খতিয়ে দেখা হচ্ছে।
জেলার
আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের
আরও দেখুন





















