এক্সপ্লোর
Train Cancelled: দুর্ঘটনার জেরে ব্যাহত ট্রেন চলাচল, চরম ভোগান্তির শিকার যাত্রীরা
শক্তিগড়ে মালগাড়ির সঙ্গে সংঘর্ষে লাইনচ্যুত ডাউন ব্যান্ডেল-বর্ধমান লোকাল। ১০ ঘণ্টা ধরে বন্ধ হাওড়া-বর্ধমান কর্ড, মেইনের ডাউন লাইনে ট্রেন চলাচল। চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। গতকাল রাতে শক্তিগড় স্টেশনের ঠিক আগে দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর, লোকাল ও মালগাড়ি ডাইভারশনের সময় একই লাইনে চলে আসে। সংঘর্ষের অভিঘাতে লোকাল ট্রেনের চালকের কামরা এবং মালগাড়ির চাকা ভেঙে ২টি বগি লাইনচ্যুত হয়.। অল্পের জন্য় রক্ষা পান লোকাল ট্রেনের যাত্রীরা। ঘটনাস্থলে যান রেলের আধিকারিকরা, লাইন মেরামতির কাজ চলছে। সিগনাল সমস্যার জেরে দুর্ঘটনা কি না, খতিয়ে দেখা হচ্ছে।
জেলার
"পুলিশের দিকে গুলি চালালে পুলিশ তো লাড্ডু ছুড়বে না", বললেন Sukanta Majumdar | ABP
"পুলিশের হাত খুলে দিয়েছি...জিরো টলারেন্স", রায়গঞ্জকাণ্ড নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর
কালীপুজোর রাতে বাইকে রেষারেষির জেরে মৃত্য়ু হল তরুণ-তরুণীর | ABP Ananda
দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২, বাজেয়াপ্ত প্রায় ২৩৯ কেজি শব্দবাজি
উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
আরও দেখুন






















