CPIM: রানিগঞ্জে সিপিএম কর্মীকে গুলি করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের সরকারি আধিকারিক সিপিএমের সক্রিয় কর্মী। তাঁকে গুলি করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষকৃতীদের বিরুদ্ধে। গুলি লেগেছে সরকারি আধিকারিকের ডান হাতের ওপরের অংশে। দোষীদের গ্রেফতারের দাবিতে এদিন অন্ডালের সিদুলি এলাকায় বিক্ষোভ মিছিল করল সিপিএম। অন্ডালের সিদুলি গ্রামে গাড়িতে ওঠার সময় গতকাল রাতে গুলিবিদ্ধ হন বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের সরকারি আধিকারিক বুদ্ধদেব সরকার। পরিবারের দাবি, সরকারি আধিকারিক সক্রিয় বাম কর্মী। দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে তাঁকে দেখতে যান সিপিএম নেতারা। তৃণমূলের দাবি, বখরা নিয়ে সিপিএমের নিজেদের গন্ডগোলের জেরেই গুলিবিদ্ধ হন সরকারি আধিকারিক।




















