এক্সপ্লোর
Abhishek Banerjee: 'মানুষ যাকে প্রার্থী চাইবেন, তৃণমূল তাকেই জয়ী করে পঞ্চায়েতে নিয়ে আসবে': অভিষেক
Abhishek Banerjee: পঞ্চায়েতের প্রার্থী বাছতে এবার নতুন কৌশল নিচ্ছে তৃণমূল। অভিষেকের জনসংযোগ যাত্রায় গোপন ব্য়ালটে ভোটাভুটির মাধ্য়মে ঠিক হবে, পঞ্চায়েত ভোটে কারা তৃণমূলের প্রতীকে লড়বেন। সেই কথা জনসভা থেকে ফের একবার মনে করালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বললেন, ' প্রার্থী বেছে নেওযার অধিকার আপনাদের। ... আমরা চাই শান্তিপূর্ণ, অবাধ, গণতান্ত্রিক নির্বাচন। মানুষ যাকে প্রার্থী চাইবেন, তৃণমূল তাকেই জয়ী করে পঞ্চায়েতে নিয়ে আসবে'। তিনি বললেন, ' ৫ বছর দলমত নির্বিশেষে আপনাদের পাশে থাকবে এমন মানুষকে প্রার্থী করবেন । পঞ্চায়েতে প্রধান, উপপ্রধান কে হবেন আপনারা ঠিক করবেন'।
জেলার
Netaji Subhas Chandra Bose-র নামাঙ্কিত রাস্তা Shyama Prasad Mukherjee-র নামে
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















