এক্সপ্লোর
Minakhan: মিনাখাঁয় বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার মৃত নাবালিকার মামা,মামলা রুজু পুলিশের
উত্তর ২৪ পরগনার মিনাঁখায় বোমা বিস্ফোরণে নাবালিকার মৃত্যুর ঘটনায় মৃতের মামাকে গ্রেফতার করল পুলিশ। ধৃত আবুল হোসেন গায়েন। তার বাড়িতে বেড়াতে এসেই বোমা বিস্ফোরণে মৃত্যু হয় ৯ বছরের ভাগ্নির। স্থানীয়দের দাবি, মাছের ভেড়ির ব্যবসায় যুক্ত আবুল হোসেন। এলাকায় অপরাধমূলক কাজকর্মের জন্য তার বাড়িতেই বোমা মজুত করা থাকত। গতকাল বাড়ির দোতলায় মজুত বোমা ফেটেই বিস্ফোরণ হয়। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে মিনাখাঁ থানার পুলিশ। গতকাল রাতে এলাকা থেকেই গ্রেফতার করা হয় অভিযুক্ত বাড়ি মালিককে।
জেলার
'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড
চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা
আরও দেখুন





















