এক্সপ্লোর
Siuri: সিউড়িতে খুন অজ্ঞাতপরিচয় যুবক, উদ্ধার হল রক্তাক্ত দেহ | ABP Ananda LIVE
সিউড়িতে খুন অজ্ঞাতপরিচয় যুবক। লক্ষ্মীপুজোর দিন সকালে সিউড়ি-সাঁইথিয়া বাইপাসের ওপর উদ্ধার হল রক্তাক্ত দেহ। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে রক্তমাখা পাথর। সিসি ক্যামেরায় ধরা পড়েছে হাড়হিম করা খুনের ছবি। প্রথমে মারধর করা হয়, মারা হয় লাথি-ঘুসি। এরপর মৃৃত্যু নিশ্চিত করতে বছর ৩৫-এর ওই যুবকের মাথায় বার দশেক পাথর দিয়ে আঘাত করে দুষকৃতীরা। ৩ মিনিটের অপারেশন শেষ করে বাইকে চড়ে পালিয়ে যায় দুই আততায়ী। গত ৬ মাসে সিউড়িতে প্রকাশ্যে ব্যাঙ্ক ডাকাতি এবং একের পর এক চুরির ঘটনা ঘটেছে। এবার খুন। যে শহরে জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের বাস, সেখানকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
জেলার
রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি ঋতব্রতর
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















