TMC News: 'দিদির কাছে বার বার চিঠি দিয়েছি, তার কোনও উত্তর নেই', বললেন অভিমানী Phiroja Bibi | ABP
ABP Ananda LIVE : নন্দীগ্রামের দু'বারের তৃণমূল বিধায়ক। বর্তমানে পাঁশকুড়া পশ্চিমের বিদায়ী বিধায়ক। কিন্তু এখন আর দল খোঁজ খবর নেয় না। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে নন্দীগ্রাম আন্দোলনে সন্তানহারা ফিরোজা বিবির গলায় এক রাশ অভিমান।
তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত নানুর, মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর!
নানুর বিধানসভার সিঙ্গি গ্রামে তৃণমূল ও বিজেপি সংঘর্ষ ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। মারধর করে বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ গেলে, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীর ধস্তাধস্তির মতো পরিস্থিতি তৈরি হয়। ঘটনাটি ঘটেছে, নানুর বিধানসভার সিঙ্গি গ্রামে। বিজেপির এক কর্মীকে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়। অভিযোগের তীর তৃণমূলের দিকে। বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে, বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়।

















