WB Assembly : বিধানসভায় ভাঙচুরের মামলা এখন কী অবস্থায় ? বিধানসভার আইনজীবীকে প্রশ্ন বিচারপতির
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চার তৃণমূল বিধায়ককে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের হওয়ায় মামলার শুনানিতে বিচারপতির প্রশ্নের মুখে পড়তে হল সরকারকে।
গত মার্চে বিধানসভায় বাজেট অধিবেশন চলার সময় চার তৃণমূল বিধায়ককে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। হেয়ার স্ট্রিট থানায় দায়ের হয় FIR। সেই FIR এবং তদন্ত প্রক্রিয়া খারিজের দাবিতে আদালতে আবেদন করেন শুভেন্দু। তাঁর আইনজীবী সওয়াল করেন, যেহেতু এটা বিধানসভার ভিতরের ঘটনা এবং অধিবেশন চলার সময় এই ঘটনা ঘটেছে তাই এটা পুলিশের বিচার্য বিষয় নয়। -
শুনানির সময় বিচারপতি প্রশ্ন করেন, বাম আমলে বিধানসভায় ভাঙচুরের মামলা এখন কী অবস্থায় রয়েছে? কী পদক্ষেপ হয়েছে সেই মামলা গুলির ক্ষেত্রে ?
বিচারপতি বিধানসভার আইনজীবীর উদ্দেশে বলেন, আপনারা যখন করেছেন তখন সেটা বিধানসভার অভ্যন্তরীণ বিষয় ছিল, তাহলে এখন কেন আদালতে মামলা আসছে ? বিচারপতির প্রাথমিক পর্যবেক্ষণ, কলকাতার পুলিশ কমিশনারের দুপুর ২ টায় হাজির হয়ে এর জবাব দেওয়া উচিত।

















