(Source: Poll of Polls)
Bratya Basu: ২৬-এর বিধানসভা ভোটের আগে WEBCUPA-কে আরও সক্রিয় হওয়ার বার্তা দিলেন ব্রাত্য় বসু
ABP Ananda Live: ২৬-এর বিধানসভা ভোটের আগে, তৃণমূলপন্থী অধ্য়াপক সংগঠন, WEBCUPA-কে আরও সক্রিয় হওয়ার বার্তা দিলেন ব্রাত্য় বসু। অজিতেশ মঞ্চে সংগঠনের বৈঠক ছিল। সেখানে জেলায় জেলায় কমিটি গঠন থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সেখানেই এই বার্তা দেন ব্রাত্য় বসু।
অনুব্রত মণ্ডল ও কাজল শেখের গোষ্ঠীর লড়াই অব্যাহত
এলাকার রাশ কার হাতে থাকবে, তা নিয়ে অনুব্রত মণ্ডল ও কাজল শেখের গোষ্ঠীর লড়াই অব্যাহত। নানুরে অনুব্রত ঘনিষ্ঠকে পুলিশ পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বাঁশ-লাঠি দিয়ে পেটানোর অভিযোগ উঠল। পাল্টা কঙ্কালিতলায় কাজল ঘনিষ্ঠের বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় বোমা। অভিযোগ, শনিবার নানুরের বনগ্রামে অনুব্রত ঘনিষ্ঠ নয়ন শেখকে বাড়ি থেকে তুলে নিয়ে বাঁশ-লাঠিপেটা করা হয়। আক্রান্ত তৃণমূল কর্মী বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


















