TMC News | 'কালীঘাট-তৃণমূল' আর 'ঋতব্রত-তৃণমূল'-এ নাটকীয় পরিস্থিতি, শিবিরের মধ্যেও তৈরি হচ্ছে শিবির?
ABP Ananda LIVE | এতদিন বিধানসভায় ছিল দুই শিবির--- শাসক আর বিরোধী। কিনতু, এখন বিরোধীদের মধ্য়েও দু'ভাগ। 'কালীঘাট-তৃণমূল' আর 'ঋতব্রত-তৃণমূল'। যাদের মধ্য়ে আজ নাটকীয় পরিস্থিতি তৈরি হল। ভোটাভুটির আগে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যেতে শুরু করেন 'ঋতব্রত-তৃণমূল'-এর সিংহভাগ বিধায়ক। কয়েকজন আবার দলছুট হয়ে যান। নিজের নিজের আসনে বসে পড়েন 'ঋতব্রত-তৃণমূল' শিবিরেরই ৭ জন বিধায়ক। তাদের কয়েকজনকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও কথা বলতে দেখা যায়। দ্বিতীয়ার্ধ্বে আবার 'ঋতব্রত-তৃণমূল'এর তরফে বক্তব্য রাখছিলেন গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানি। তখন 'কালীঘাট-তৃণমূল'-এর কুণাল ঘোষ উঠে গিয়ে বসেন 'ঋতব্রত-তৃণমূল'-এর বেঞ্চে! একই সারিতে বসে কথা বলতে দেখা যায় ফিরহাদ হাকিম, জাভেদ খান, কুণাল ঘোষ ও আখরুজ্জামানকে। ছন্নছাড়া তৃণমূলের এই অবস্থা নিয়ে কটাক্ষ ছুড়ে দেন মুখ্যমন্ত্রী। আজ বিধানসভাতেও ছন্নছাড়া চেহারায় দেখা গেল বিরোধী-শিবিরকে।






















