Digital Arrest: CBI পরিচয় দিয়ে ডিজিটাল অ্যারেস্ট, প্রতারণার শিকার কোচবিহারের শিক্ষক
ABP Ananda Live: CBI পরিচয় দিয়ে ডিজিটাল অ্যারেস্ট। প্রতারণার শিকার কোচবিহারের শিক্ষক। ২ লক্ষ টাকা হাতিয়ে, ফোনের সামনে টানা ৭২ ঘণ্টা বসিয়ে রাখার অভিযোগ। বিশাখাপত্তনমে গ্রেফতার অভিযুক্ত।
RPF উচ্ছেদ করতে এলে লাঠি-ঝাঁটা-জুতো নিয়ে তাড়া করার দাওয়াই
ব্যান্ডেল স্টেশনের কাছে রেলের উচ্ছেদ নোটিসের বিরোধিতা করে পথে নামল তৃণমূল। RPF উচ্ছেদ করতে এলে লাঠি-ঝাঁটা-জুতো নিয়ে তাড়া করার দাওয়াই দিলেন চুুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। গতকাল ব্যান্ডেলের আমবাগান এলাকায় রেল কোয়ার্টার থেকে উচ্ছেদের জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে নোটিস ঝোলানো হয়। এরপরই এলাকায় গিয়ে RPF-কে লাঠি-ঝাঁটা-জুতো আক্রমণের পরামর্শ দেন তৃণমূল বিধায়ক। প্রয়োজনে জমি নিলেও পুনর্বাসনের ব্যবস্থা করবে রেল, তৃণমূল রাজনীতি করছে, প্রতিক্রিয়া কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের।






















