Mountaineer Missing : হিমাচল প্রদেশে অভিযানে গিয়ে নিখোঁজ বাংলার ৪ জন পর্বতারোহী। Bangla News
হিমাচল প্রদেশে অভিযানে গিয়ে নিখোঁজ বাংলার ৪ জন পর্বতারোহী। সূত্রের খবর, কলকাতা থেকে ৬ জন পর্বতারোহী কুলুর আলি রতনি টিব্বা পাহাড়ে অভিযানে গিয়েছিলেন অগাস্টে। ২ জন ফিরে আসতে পারলেও, খোঁজ মিলছে না চারজনের। শুরু হয়েছে উদ্ধারকাজ।
হিমাচল প্রদেশে অভিযানে গিয়ে নিখোঁজ বাংলার ৪ জন পর্বতারোহী। কলকাতা থেকে ৬ জন পর্বতারোহী গিয়েছিলেন হিমাচলপ্রদেশে। কুলুর আলি রতনি টিব্বা পাহাড়ে অভিযানে গিয়েছিলেন। ২ জন ফিরতে পারলেও, খোঁজ মিলছে না চারজনের।খোঁজ নেই গড়পার রোডের বাসিন্দা অভিজিৎ বণিকের। খোঁজ নেই যাদবপুরের রিজেন্ট এস্টেটের বাসিন্দা দেবাশিস দাসের। খোঁজ নেই এনায়েতনগরের বাসিন্দা বিনয় দাসের। খোঁজ নেই উত্তর ২৪ পরগনার হৃদয়পুরের বাসিন্দা চিন্ময় মণ্ডলের।




















