এক্সপ্লোর
Clash:বন্ধ স্বাস্থ্য কেন্দ্রে তৃণমূল ছাত্র পরিষদের পার্টি অফিসকে কেন্দ্র করে সংঘর্ষ,বোমাবাজির অভিযোগ
বন্ধ স্বাস্থ্য কেন্দ্রে তৃণমূল ছাত্র পরিষদের পার্টি অফিসকে কেন্দ্র করে সংঘর্ষ, বোমাবাজির অভিযোগ। সংঘর্ষে আহত ২ যুব তৃণমূল কর্মী হাসপাতালে ভর্তি। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের ফড়ফড়ি গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, বন্ধ হয়ে যাওয়া স্বাস্থ্য কেন্দ্রে বছরখানেক আগে TMCP-র পার্টি অফিসের উদ্বোধন করেন জামুড়িয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিং। দিনদুয়েক আগে পার্টি অফিস মেরামতের কাজ শুরু হওয়ায় বাধা দেন স্থানীয় তৃণমূল কর্মীরা। এই নিয়ে সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
জেলার
ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জনগণনার কার্যক্রম, রাজ্যে পিছোচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
"যাদের হাতে কর্মী খুন, তাদের সঙ্গে জোট নয়...", CPIM-কে নিশানা ফিরহাদের
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান ঘিরে প্রকাশ্য়ে বিজেপির গোষ্ঠীকোন্দল
"৩০ নভেম্বরের মধ্যে বাকি ৪ হাজার কোটিও দিয়ে দেওয়া হবে", আশ্বাস মুখ্যমন্ত্রীর
দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
আরও দেখুন





















