এক্সপ্লোর

Madhyamik Result 2021: ২০ জুলাই মাধ্যমিকের ফল প্রকাশ, মার্কশিট পাওয়া যাবে সেদিনই

উচ্চমাধ্যমিকের পর এবার জানিয়ে দেওয়া হল মাধ্যমিকের ফল প্রকাশের দিনক্ষণও। আগামী ২০ জুলাই, মঙ্গলবার সকাল ৯টায় আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশিত হতে চলেছে চলতি বছরের মাধ্যমিকের। ফলাফল সকাল ১০ টা থেকে দেখা যাবে ওয়েবসাইটে। যে ফল সরাসরি দেখা যাবে wb10.abplive.com তে। পড়ুয়ারা মার্কশিট পাবেন ফল প্রকাশের দিনই।  মধ্যশিক্ষা পর্ষদ আগেই জানিয়ে দিয়েছিল, এবারে ছাত্র-ছাত্রীরা মার্কশিটের সঙ্গেই অ্যাডমিট কার্ড পাবেন। করোনা পরিস্থিতির জেরে বাতিল হওয়া মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আগে বিতরণ করা হয়নি। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এবছর কোনও মেধাতালিকা প্রকাশ হবে না। এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ১১ লক্ষেরও বেশি পরীক্ষার্থী।

গত মঙ্গলবার উচ্চশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছিল, আগামী  ২২ জুলাই দুপুর ৩টেতে আনুষ্ঠানিকভাবে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হবে। সেদিন বিকেল ৪টে থেকে উচ্চশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল। পড়ুয়াদের ফলাফল দেখতে সুবিধা করে দিতে আমাদের ওয়েবসাইট https://abpananda.abplive.in/ - এ দেখা যাবে উচ্চমাধ্যমিক ফল। 

এবারে আনুষ্ঠানিকভাবে মেধাতালিকা এবার প্রকাশিত হচ্ছে না। মার্কশিটের সঙ্গে মিলবে অ্যাডমিট কার্ড।রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েবসাইট মারফত পড়ুয়ারা ফল জানতে পারবে। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের মাধ্যমিক পরীক্ষা বাতিলের কথা জানিয়েছিলেন। যার কিছুদিনের মধ্যে মধ্যশিক্ষা ও উচ্চশিক্ষা পর্ষদের পক্ষ থেকে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছিল, বাতিল হওয়া পরীক্ষার ক্ষেত্রে কীভাবে নম্বর মূল্যায়ন নীতি ঠিক করা হয়েছে। একঝলকে রইল সেই মূল্যায়ন পদ্ধতি-

মাধ্যমিকের মার্কশিট কীভাবে
নবমের মার্কশিট, দশমের অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে মাধ্যমিকের ফলাফল। ৫০-৫০ শতাংশ হারে ২০২১-এর মাধ্যমিকের মার্কশিট দেওয়া হবে। নবম শ্রেণীর মার্কশিট ও দশম শ্রেণীর অভ্যন্তরীন মূল্যায়ণকে সমান গুরুত্ব দিয়ে মার্কশিট দেওয়া হবে।   এই মূল্যায়নে সন্তুষ্ট না হলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে বসা যাবে পরীক্ষায়।  পরীক্ষায় বসলে, সেই পরীক্ষার রেজাল্টই চূড়ান্ত বিবেচিত হবে বলে জানাল মধ্যশিক্ষা পর্ষদ। 

উচ্চমাধ্যমিকের মার্কশিট কীভাবে

অন্যদিকে, উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল্যায়নের পদ্ধতিও জানিয়েছে শিক্ষা সংসদ। জানানো হয়েছে,  ‘২০১৯-র মাধ্যমিকের ৪টি বিষয়ের সর্বোচ্চ নম্বরের ৪০ শতাংশ, ২০২০-র একাদশের বার্ষিক পরীক্ষার ৬০ শতাংশ নম্বর, সেইসঙ্গে  দ্বাদশের প্রজেক্ট-প্র্যাক্টিক্যালের নম্বর যুক্ত করে উচ্চমাধ্যমিকের মূল্যায়ন হবে। 

আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল

Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget