আজ বাংলায়: ভর সন্ধ্যায় কুলটিতে শ্যুটআউট, আহত ১
ভর সন্ধ্যায় কুলটিতে শ্যুটআউট। আহত এক। দুষ্কৃতীদের গুলিতে আহত গাড়ির চালক। কোমড়ে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভরতি। কেন হামলা, নেপথ্যে কারা? তদন্তে পুলিশ। অন্যদিকে, বন সহায়ক পদে কীভাবে নিয়োগ? রাজ্যের হলফনামা তলব। 'বন সহায়ক পদে নিয়োগে মেধাতালিকায় কী অবস্থা?' ৪ মার্চের মধ্যে রাজ্যের বক্তব্য জানতে চাইল হাইকোর্ট। বন সহায়ক পদে নিয়োগে অস্বচ্ছতার অভিযোগে মামলা। "এই ভোট আমার ভোট। আমাকে চাইলে তৃণমূলকেই (TMC) ভোট দিন। ২৯৪টি আসনে কে প্রার্থী তা দেখতে হবে না।" রায়গঞ্জের বলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাল্টা তাঁকে কটাক্ষ করেছেন বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ফুল ফর্মে মাঠে নামার আগেই ফের মিমের (MIM) ঘরে ভাঙন ধরালো তৃণমূল। আনোয়ার পাশার পর মিম ছেড়ে সদলবলে যোগ দিলেন মালদার নেতা সব্বির আহমেদ। নীচ রাজনীতি করছে রাজ্য়ের শাসকদল। পাল্টা জবাব দিয়েছে মিম। সঙ্গে দেখুন অন্য খবর।






















