বাংলার বিধান: 'কমিশনের কাছে ওঁর ভাষণ বন্ধ করার দাবি জানাচ্ছি', মমতাকে কমিশনের নোটিস নিয়ে প্রতিক্রিয়া Dilip Ghosh-এর
সংখ্যালঘুদের উদ্দেশে মমতার বার্তা, কমিশনের নোটিস। মমতার মন্তব্যে নির্বাচনের আদর্শ আচরণবিধি লঙ্ঘন হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে বক্তব্য জানাতে মমতাকে কমিশনের নোটিস। মমতার বিরুদ্ধে কমিশনে নালিশ মুখতার আব্বাস নকভির।
প্রসঙ্গত তারকেশ্বরের সভায় মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee) সংখ্যালঘুদের ভোট চান। সংখ্যালঘুদের উদ্দেশে তিনি বলেন, তারা যেন তৃণমূলকেই ভোট দেয়। অন্য় কোনও দলকে ভোট না দেয়। এতেই তিনি আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ।
এই নিয়ে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "কয়েকদিন ধরে যে ধরনের ভাষণ মুখ্যমন্ত্রী দিচ্ছেন তার থেকে স্পষ্ট উনি বুঝে গেছেন জেতার কোনও সম্ভাবনা নেই। উনি বাংলার সর্বনাশ করে দিয়ে যাবেন। তাই হিন্দু-মুসলিম করছেন। সংখ্যালঘুদের ভয় দেখাচ্ছেন। শুধু নোটিস নয়, আমি মমতা বন্দ্য়োপাধ্যায়ের ভাষণ বন্ধ করার দাবি জানাচ্ছি। কোনও জনসভায় যেন ভাষণ দিতে না পারেন উনি সেটা নির্বাচন কমিশনকে দেখতে হবে। উনি ভাষণ দিলে দাঙ্গা বাধবে। সম্প্রীতি নষ্ট হবে।"






















