'টাকা দিয়ে ভোট পাওয়া যায় না', Mamata Banerjee-র ক্লাবগুলিকে অনুদান দেওয়ার ঘোষণাকে কটাক্ষ Dilip Ghosh-এর
আজ ক্লাবগুলিকে অনুদান দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। তিনি জানিয়েছেন, "স্থানীয় ক্লাব, পুলিশের সহযোগিতায় আমফান বিধ্বস্তদের উদ্ধার। ৮২৮৯টি ক্লাবকে ৮২ কোটি ৮৯ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে। হকির অ্যাস্ট্রোটার্ফের জন্য ২০ কোটি টাকা সাহায্য। ক্লাবকে সাহায্য করলে অন্যদের রাগ হয় কেন?" মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে কটাক্ষ করে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেছেন, "আমাদের রাগের কিছু নেই। আমরা বলছি যাঁকে যা দিচ্ছেন নিয়ে নিন। ভোটটা আমাদের দিন। লোকে দিয়েওছে। টাকা দিয়ে ভোট পাওয়া যায়না। বিজেপি (BJP) সরকার এলে মানুষের হাতে কাজ আসবে। অর্থ আসবে। মানুষ সাবলম্বী হবে। আত্ননির্ভর ভারত তৈরি হবে।" ক্লাবগুলিকে অনুদান প্রসঙ্গে বামপরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেন, "উনি পৈত্রিক সম্পত্তি ভাগ দেওয়ার মতো করে ভাব দেখাচ্ছেন। অথচ সরকারের টাকা শ্রাদ্ধ করছেন।"





















