এক্সপ্লোর

Panchayat Election 2023: বাংলায় জারি হবে ৩৫৫ ধারা? মুখ খুললেন দিলীপ ঘোষ

পঞ্চায়েত ভোটের হিংসার (Panchayat Election 2023) মাঝেই সবুজ আবিরে ঢেকেছে বাংলা। আর ঠিক এমন একটা সময়েই বিতর্কের ঝড়। গতবছর 'ডিসেম্বর ডেডলাইন'-র কথা শোনা গিয়েছিল বঙ্গ বিজেপির (BJP) শীর্ষ নের্তৃত্ব সুকান্ত-শুভেন্দুদের মুখে। আর পঞ্চায়েত ভোটের পরে এবার ফের নয়া দাবি জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর(Shantanu Thakur)। তার বিস্ফোরক দাবি, 'আগামী ৫ মাসের মধ্যে রাজ্যে তৃণমূলের সরকার পড়ে যাবে।' মূলত বিজেপির পঞ্চায়েত ভোটের ফল কি আদৌ আশানুরূপ? সংগঠনের জোরে ভোট করাতে পেরেছে পদ্মশিবির? সত্যিই কি বাংলায় ভোট বেড়েছে বিজেপির? উত্তরবঙ্গ, জঙ্গলমহলে বিজেপি পিছিয়ে গেল কেন? বাংলায় কি জারি হবে ৩৫৫ ধারা? মুখ খুললেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

এদিন দিলীপ ঘোষ বললেন, 'মানুষের ভোটে নির্বাচিত সরকার ফেলে দেওয়াও গণতন্ত্র বিরোধী।' প্রসঙ্গত, একদিকে পঞ্চায়েত ভোটে 'বেলাগাম হিংসা' প্রসঙ্গে রাজ্যে ৩৫৫ ধারার দাবি নিয়ে বিতর্কের ঝড়। মূলত ওই ধারায় অন্তর্ভুক্ত করার ইস্যুতে নয়, বরং ওই ধারার জন্য পরিস্থিতি তৈরি করার মতো গুরুতর চক্রান্তের অভিযোগ তুলেছেন কুণাল ঘোষ। তাও আবার রাজ্যের বিরোধী দলনেতা খোদ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। অভিযোগটা কী ?

মূলত একটি অডিও ক্লিপ শুনিয়ে এই গুরুতর অভিযোগ তুলেছেন কুণাল ঘোষ। কুণালের দাবি, 'শুভেন্দু বলছেন, ৩৫৫ ধারা জারির জন্য পরিস্থিতি তৈরি করাতে হবে। এই অডিও থেকে প্রমাণিত যে চক্রান্ত করছেন শুভেন্দু। স্বতঃপ্রণোদিত মামলা করে শুভেন্দুকে গ্রেফতারির নির্দেশ দেওয়া উচিত আদালতের', দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। যদিও বিষয়টা এখানেই থেমে নেই।

অপরদিকে, রাজ্যে এসেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্য রবিশঙ্কর প্রসাদ ইতিমধ্য়েই প্রশ্ন তুলেছেন, '৩৫৫-এর দাবি যুক্তি সঙ্গত, গণতন্ত্র বিপন্ন হলে দেখার দায়িত্ব কেন্দ্রের। গণনাতেও খুন, জয়ী প্রার্থীরা তৃণমূলে যোগ না দিলে সার্টিফিকেট দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি গণতন্ত্রকে লজ্জিত করেছেন। ভোট ঘিরে এত সংঘর্ষ, এত মৃত্যু, বোমা, গুলি, এটাই কি কাম্য?'  

এবার কথা হচ্ছে তাহলে কি শান্তনু-সুকান্তদের ভবিষ্যদ্বাণী মিলিয়ে কি সরকার পড়বে বাংলায়? এদিন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেছেন,'২০১৮-য় পুরো শক্তি দিয়ে লড়তে পারিনি। এবার বেশিরভাগ জায়গায় প্রার্থী দিতে পেরেছি। তৃণমূলও সেটাই দেখাতে চেয়েছিল, শেষ খেলা ওরা খেলতে চেয়েছিল।যেখানে তৃণমূল পারেনি, সেখানে সরকরি আধিকারিক ও বিডিও-রা করেছে। বহু জায়গায় জোর করে বিজেপিকে হারানো হয়েছে। বিজেপি জিতেছে, তৃণমূলকে সার্টিফিকেট দেওয়া হয়েছে।'

আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল

Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget