Kalighat SSC Protest :প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে কালীঘাটে রাস্তায় শুয়ে প্রতিবাদ SSC চাকরিপ্রার্থীদের
বিজেপিতে (BJP) যোগ দিলেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। বৈদ্যবাটিতে বিজেপির সভায় যোগ দেন জিতেন্দ্র তিওয়ারি। উপস্থিত রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh), বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। আজকেই বিজেপিতে জিতেন্দ্র তিওয়ারির যোগদান নিয়ে জল্পনা শোনা যাচ্ছিল। বিজেপিতে যোগ দিয়ে জিতন্দ্র বলেন, "আমি কৃতজ্ঞতা জানাই ভারতীয় জনতা পার্টি পরিবারকে, আমাকে আপনাদের জন্য কাজ করার সুযোগ দেওয়ার জন্য়। আজ থেকে আমার মনের ভাবনা স্বাধীনভাবে বলার সুযোগ পাব। আমি কারও বিরুদ্ধে কোনও অভিযোগ করতে চাই না। তবে এটা বলতেই হবে, বিগত কয়েক বছর ধরে মনের ভাবনা প্রকাশ করা যেত না। মনে এক কথা থাকলেও বাইরে আর এক কথা বলতে হতো। মানুষের সঙ্গের অনেক কথা বলার অবকাশ ছিল না।" তাঁর এই যোগদান নিয়ে রাজ্যের পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায় (Tapas Roy) বলেন, "ও আগে থেকেই তৈরি ছিল। মাঝে কী হয়েছিল জানি না। যেটা এখানে হয়তো পেত না ওখানে হয়তো পেয়েছে সেই জন্য চলে গেল। এই দোদুল্যমানতা থেকে রেহাই একদিক থেকে ভালই হয়েছে। শরীর, হৃদয় নিয়ে এক জায়গায় থাকাই ভাল। বারাসত সদর হাসপাতালে করোনার ভ্য়াকসিন নিলেন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী। ভ্যাকসিন নিয়ে রাজনীতির মূল স্রোতে থাকার ইঙ্গিত দিলেন চিরঞ্জিৎ (Chiranjeet Chakraborty)। তাঁর সঙ্গে এদিন করোনার ভ্য়াকসিন নেন মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক। ফের মুখ্য়মন্ত্রীর বাড়ির কাছে শিক্ষক বিক্ষোভ। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে কালীঘাটে রাস্তায় শুয়ে প্রতিবাদ জানালেন এসএসসি (SSC) চাকরিপ্রার্থীরা। এই ঘটনায় আরও একবার প্রশ্নের মুখে পড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা।






















