Lok Sabha Election 2024: ব্যারাকপুরে চরম দ্বৈরথ! 'হিংসা' নিয়ে অর্জুনকে বিঁধলেন পার্থ। ABP Ananda Live
ভোটের মুখে পার্থ ভৌমিক-অর্জুন সিংহ (Arjun Singh Barrackpore) দ্বৈরথ চরমে। অর্জুন তৃণমূলে থাকাকালীনই উনিশের সালের লোকসভা ভোটের পর ব্য়ারাকপুরে হিংসা হয়েছিল অভিযোগ তুলে তাঁকে প্রার্থী না করার দাবি উঠেছিল ঘাসফুলের অন্দরেই। এবারের লোকসভা ভোটের মুখে সেই পুরনো অভিযোগকেই ব্য়ারাকপুরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে হাতিয়ার করলেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। যাদের নেতৃত্বে ব্য়ারাকপুরে হিংসার ঘটনা ঘটেছিল তারা বর্তমানে তৃণমূলের পুর চেয়ারম্য়ান বা কাউন্সিলর হয়ে বসে রয়েছেন, পাল্টা আক্রমণ শানিয়েছেন অর্জুন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।





















